সম্পাদকীয় কলামসম্পাদকীয় কলাম

বিদেশ যাওয়া শিক্ষার্থীরা শিক্ষা শেষে ফিরে দেশ গঠনে নিবেদিত হতে পারে

বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী প্রতিবছর দেশের বাইরে পড়তে যান, কিন্তু পাঠপর্ব শেষ হলে এদের অনেকেই দেশে ফেরেন না। স্হায়ীভাবে তারা বিদেশেই থেকে যান। কারণ ঘেটে জানা গেছে, দেশের আর্থ-সামাজিক পরিবেশ ও উপযুক্ত কর্মসংস্থানের অভাবে দেশে ফিরতে তারা ভরসা পাচ্ছেন না, দ্বিতীয়ত, দেশের চেয়ে দেশের বাইরেই জীবন যাপন নিরাপদ। তাদের যুক্তিতে ভুল না থাকলেও এই তরুণদের কাছে দেশের প্রত্যাশা, তারা শিক্ষা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দেশে ফিরে আসবে এবং দেশ তাদের হাতে পুনর্গঠিত হবে। এই প্রত্যাশা প্রত্যাশাই রয়ে গেছে কার্যে পরিণত হয়নি। যদিও সরকারি তরফ থেকে বলা হচ্ছে বিদেশে শিক্ষাসমাপ্তদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই উদ্যোগ কবে নাগাদ ফলপ্রসূ হবে বলা মুশকিল।

যারা বিদেশে পড়াশোনা শেষ করেছেন তারা স্বউদ্যোগে দেশে ফিরলে আশাব্যঞ্জক ফল ফললেও ফলতে পারে। দেশ দেশই, দেশই ব্যক্তির অস্তিত্বের ভিত্তিমূল। সংকট সমস্যা আছে বলে দেশে ফেরা থেকে বিরত থাকতে থাকতে হবে - এই যুক্তি খুব জোরালো বলে মনে হয় না। তবে যারা দেশে অবস্থান করে দীর্ঘসময় আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকটের মোকাবেলা করছে তাদের কী করণীয়। অনুন্নত দেশগুলোতে এই সমস্যা বিদ্যমান। দেশের বাইরে থাকা সিদ্ধান্ত গ্রাহ্য করা যায় না।

যারা বিদেশে পড়াশোনার জন্য গিয়েছেন তাদের জন্য বাংলাদেশের ব্যয় আছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও বিভিন্ন পরিসংখ্যান বলছে, পড়াশোনা শেষ করে ৭২ শতাংশ শিক্ষার্থী বিদেশ থেকে দেশে ফেরে না। ইউনেস্কোর হিসাব হচ্ছে প্রতি বছর ৫২ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করতে দেশ ত্যাগ করে। বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে শিক্ষাখাতে বাংলাদেশিদের ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯ কোটি টাকা। যারা দেশের বাইরে অধ্যয়নরত তাদের প্রত্যেকের জন্য প্রত্যক্ষ হোক,পরোক্ষ হোক বাংলাদেশের ব্যয় আছে। বিদেশে বাংলাদেশের যারা পড়াশোনা করে দক্ষ যোগ্য হয়ে উঠেছেন দেশ পুনর্গঠনে তাদের কিন্তু ভূমিকা থাকার কথা। সেই ভূমিকা পালনে কী করণীয় বাংলাদেশের যেসব তরুণ বিদেশে শিক্ষার পাট সমাপ্ত করেছেন তারা ভাববেন। দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী বিদেশে শিক্ষা গ্রহণ করে বিদেশেই কর্মরত আছেন, বিদেশকে এগিয়ে দিচ্ছেন। বাংলাদেশের সন্তান হয়ে আপনাদের এই চিন্তা হোক, বাংলাদেশের কী হবে। দেশ অস্হির ও অগোছালো বলে দেশের ওপর থেকে মুখ ফিরিয়ে রাখা বেমানান। হাজার হাজার মেধাবী বিদেশে শিক্ষা গ্রহণ করে বিদেশেই কর্মরত আছেন, এই মেধাবীদের

সমন্বিত প্রচেষ্টায় অগোছালো দেশ গুছিয়ে যাবে,রাজনীতিতে যুক্তি ও সহনশীলতা সক্রিয় হয়ে উঠবে, দেশে নতুন সূর্যের উদয় হবে। দেশকে ভালোবেসে দেশের জন্য সংগ্রাম করার ইতিহাস আছে। যাদের দেশ তারাই যদি মুখ বাঁকিয়ে থাকে, দেশের কী হবে। ভারত তাদের দক্ষদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে, তেমন করে বাংলাদেশের উদ্যোগী হতে দোষ আছে কিছু।

ট্যাগ:#সম্পাদকীয় কলাম#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন