দীর্ঘ প্রচেষ্টা পর নভেম্বর ২০২৬ এ প্রকাশিত হলো ' ক্যাম্পাস জার্নালে'র মাসিক সংস্করণ। ক্যাম্পাস জার্নালের আত্মপ্রকাশে প্রধান সম্পাদকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সম্পাদকমন্ডলীও বেশ আত্মতৃপ্তি ও গৌরব বোধ করছেন।‘ ক্যাম্পাস জার্নালে’র সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুর রহমান মোল্লা। যোগ্য হাতেই এই অভিনব সাময়িক পত্রের শুভযাত্রা শুরু হলো। পত্রিকাটির প্রথম সংস্করণের মো. মাহবুবুর রহমান মোল্লা সম্পাদকীয়তে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আশা, ভাষা, স্বপ্ন, পরিকল্পনা একাগ্রতার সাথে তুলে ধরার অঙ্গীকার করেছেন। 'ক্যাপ্পাস জার্নাল 'জাগ্রত শিক্ষার্থীদের চেতনার প্রতিনিধিত্ব করবে। দেশ ও বিশ্বের সাথে যাকিছু সম্পৃক্ত, যা নতুন ও ইতিহাসাশ্রিত, যা শিল্প ও সৌন্দর্য, যা কবিতা বা অঙ্কন সবই সযত্নে উপস্হাপিত হবে এখানে । এই মাসিক
পত্র দেশের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মো. মাহবুবুর রহমান মোল্লার প্রীতি উপহার।
এর আগেও অনিয়মিত পত্র সাহিত্য প্রিন্সিপাল মাহবুবুর রহমান সাহেব সম্পদনায় প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দৃষ্টান্ত ও দুর্বার। তিনি পেশায় ও চেতনায় একজন শিক্ষক। তিন যুগ পার করেছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করে। এরপরও অভিনব বৈচিত্র্যের তিন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তার হাতে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানেন নবীন- তরুণের শিক্ষা শ্রেণিকক্ষ ও পরীক্ষা পাশের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীকে অবাক বিস্ময়ের গন্তব্যে পৌঁছাতে হলে তার মধ্যে জ্বেলে দিতে হয় চেতনার আগুন। চলমান সময় ও অনাগত আগামী শিক্ষার্থীদের তাড়িত করুক, জাগিয়ে তুলুক। সম্পাদক মো মাহবুবর রহমান মোল্লার এমনই বাসনার বহিঃপ্রকাশ 'ক্যাম্পাস জার্নাল'।
কতিপয় সৃষ্টিবিলাসীর কর্মের আন্তরিক স্বাক্ষর বহন করছে এই মাসিক পত্র-ক্যাম্পাস জার্নাল। পত্রিকাটির উপ-বার্তা সম্পাদক ইসমাইল হোসেনের ক্লান্তিহীন পরিশ্রম পত্রিকার প্রকাশে মুখ্য ভূমিকা পালন করছে। ব্যবস্থাপনা পরিচালক মারুফা রহমান এবং সহযোগী সম্পাদক ও গবেষক মোঃ ইরাকিবুল ইসলাম তালুকদার পত্রিকার প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লেখক,গবেষক, প্রতিবেদক যাদের রচনায় ক্যাম্পাস জার্নাল ঋদ্ধ ও সমৃদ্ধ হয়েছে তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়। মুদ্রণ ও প্রচ্ছদ অলংকরণে যারা তারাও অকৃত্রিম ভালোবাসার যোগ্য।
পত্রিকাটিতে আরও একজন প্রয়োজনে কাজ করে যাচ্ছেন , তিনি বার্তা সম্পাদক আবুবকর গিয়াসুদ্দীন।
পত্রিকাটির বহুল প্রচারে সবার সহযোগিতা কাম্য।