ইংরেজি চর্চাপ্রধান সংবাদ

ইংরেজিতে কথা বলার চর্চা- ৬

Tips for Spoken English: Part-06

🔸Title: Use of 'let alone' (for emphasis and exclusion)

🔸বিষয়বস্তু: এই পাঠে আলোচ্য কাঠামোটি ব্যবহার করা হয় যখন তুমি একটি নেতিবাচক বাক্য বা বিস্ময়সূচক বাক্যে জোর দিয়ে বোঝাতে চাও যে, যেখানে ছোট্ট একটি কাজ করা অসম্ভব, সেখানে তার চেয়ে বড় কোন কাজ করা তো অভাবনীয়।

যেমন:

1. I can't afford a car, let alone a house. (আমি একটি গাড়ি কিনতে পারি না, বাড়ি তো দূরের কথা।)

2. He can't even boil an egg, let alone cook a full meal. (সে ডিমও সেদ্ধ করতে পারে না, পুরো রান্না করা তো দূরের কথা।)

3. She doesn't even talk to me, let alone go on a date. (সে আমার সাথে কথাও বলে না, ডেটে যাওয়া তো দূরের কথা।)

🟠 Structure: [Negative statement/Impossibility] + let alone + [more extreme/difficult thing].

🔸Exercise-1:

Translate the following sentences into Bangla:

1. I don't have enough money for rent, let alone groceries.

2. He can't run a mile, let alone a marathon.

3. She can't speak English well, let alone French.

4. We barely have time to sleep, let alone go on vacation.

5. My old phone can't run simple apps, let alone complex games.

6. He doesn't even know the basics, let alone the advanced concepts.

7. I can't manage my own finances, let alone someone else's.

8. She won't answer my calls, let alone reply to my messages.

9. They can't pay their current bills, let alone save money.

10. He doesn't read books, let alone write one.

🔸Answer of Exercise-1:

1. আমার ভাড়ার জন্য যথেষ্ট টাকা নেই, মুদি জিনিসপত্র তো দূরের কথা।

2. সে এক মাইল দৌড়াতে পারে না, ম্যারাথন তো দূরের কথা।

3. সে ভালো করে ইংরেজি বলতে পারে না, ফরাসি তো দূরের কথা।

4. আমাদের ঘুমানোরই সময় নেই, ছুটিতে যাওয়া তো দূরের কথা।

5. আমার পুরনো ফোন সাধারণ অ্যাপসও চালাতে পারে না, জটিল গেম তো দূরের কথা।

6. সে মৌলিক বিষয়গুলোই জানে না, উন্নত ধারণা তো দূরের কথা।

7. আমি নিজের আর্থিক অবস্থা পরিচালনা করতে পারি না, অন্যেরটা তো দূরের কথা।

8. সে আমার কল ধরবে না, আমার মেসেজের উত্তর দেওয়া তো দূরের কথা।

9. তারা তাদের বর্তমান বিল পরিশোধ করতে পারে না, টাকা জমানো তো দূরের কথা।

10. সে বই পড়ে না, একটি বই লেখা তো দূরের কথা।

🔸Exercise-2:

Translate the following sentences into English:

1. সে সাইকেল চালাতেই পারে না, গাড়ি চালানো তো দূরের কথা।

2. আমি গান গাইতেই পারি না, নাচ তো দূরের কথা।

3. আমার এখন টিভি দেখার সময় নেই, সিনেমা দেখা তো দূরের কথা।

4. সে রান্না করতে পারে না, কেক তৈরি করা তো দূরের কথা।

5. আমি তার নামটাই মনে করতে পারি না, তার ফোন নম্বর তো দূরের কথা।

6. আমরা তাকে বিশ্বাস করি না, তার সাথে কাজ করা তো দূরের কথা।

7. আমার আজ রাতে ঘুমানোর সময় নেই, বাইরে যাওয়া তো দূরের কথা।

8. সে সাঁতার কাটতেই পারে না, প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরের কথা।

9. আমার কাছে নতুন ফোন কেনার টাকা নেই, ল্যাপটপ তো দূরের কথা।

10 আমি সাধারণ গণিতও পারি না, উচ্চতর গণিত তো দূরের কথা।

🔸Answer of Exercise-2:

1. He can't ride a bicycle, let alone drive a car.

2. I can't sing, let alone dance.

3. I don't have time to watch TV now, let alone a movie.

4. She can't cook, let alone bake a cake.

5. I can't even remember his name, let alone his phone number.

6. We don't trust him, let alone work with him.

7. I don't have time to sleep tonight, let alone go out.

8. He can't swim, let alone participate in a competition.

9. I don't have money to buy a new phone, let alone a laptop.

10. I can't do general math, let alone higher math.

ট্যাগ:#English#Spoken English#English Fluency
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন