শিক্ষা ও ক্যাম্পাসপ্রধান সংবাদ

এসএসসি পরীক্ষার বৃত্তির তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড, মেধায় মাসে মিলবে ৬০০ টাকা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বোর্ড দুই ধরনের বৃত্তি দেবে শিক্ষার্থীদের। একটি ‘মেধাবৃত্তি’, অপরটি ‘সাধারণ বৃত্তি’। আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে।

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে। বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৪৫০ টাকা এককালীন অর্থসাহায্য পাবে।

ট্যাগ:#এসএসসি বৃত্তি#ঢাকা শিক্ষা বোর্ড#শিক্ষা#মেধাবৃত্তি#বাংলাদেশ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন