ক্যাম্পাস স্পোর্টসপ্রধান সংবাদ

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবলের উন্মাদনায় মুখর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ; চ্যাম্পিয়ন পর্তুগাল

একটি ফুটবল, দুই দল আর মাঠজুড়ে শত শত শিক্ষার্থীর উচ্ছ্বাস—সব মিলিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস পরিণত হয়েছিল এক টুকরো বিশ্বকাপের মঞ্চে। জুনিয়র স্পোর্টস ক্লাব আয়োজিত মিনি ওয়ার্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬- এর গ্র্যান্ড ফাইনালে পর্তুগাল ও নেদারল্যান্ডসের লড়াই ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনে শান্তি ও সম্প্রীতির প্রতীক সাদা কবুতর ও বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হয়। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৪–১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল।

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা।

ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব ফেরদৌস হোসেন রনি। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষকদ্বয় এবং স্পোর্টস ক্লাবের অধীনে বিশ্বকাপের আদলে বিভিন্ন দেশের প্রতীকী দলের পরিচালকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার ক্রীড়াবান্ধব শিক্ষাদর্শন ও দূরদর্শী নেতৃত্বে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বিশেষ গুরুত্ব পাচ্ছে। মিনি ওয়ার্ল্ডকাপ সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি উজ্জ্বল আয়োজন।

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি ইনচার্জ ও জুনিয়র স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু ফুটবলের আনন্দই উপভোগ করেনি; বরং দলগত দায়িত্ববোধ, নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির বাস্তব শিক্ষাও পেয়েছে।

একটি টুর্নামেন্ট শেষ হলো, কিন্তু রেখে গেল নতুন স্বপ্ন— আগামী দিনের খেলোয়াড়, সংগঠক ও নেতৃত্ব গড়ে ওঠার স্বপ্ন।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল 'ক্যাম্পাস জার্নাল'।

ট্যাগ:#সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন