ক্রিকেটপ্রধান সংবাদ

সাউথ আফ্রিকা সফরের ওয়ানডে দল ঘোষণা

সাউথ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাঈম শেখ। এর মধ্যে নাঈম এক বছর পর এবং ইয়াসির দীর্ঘ সাড়ে তিন বছর পর জাতীয় ওয়ানডে দলে জায়গা পেলেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। চলমান টেস্ট সিরিজ শেষেই ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এরপর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ৭ ডিসেম্বর গড়াবে কেপটাউনের নিউল্যান্ডসে।

সিরিজের তিনটি ম্যাচই দিবারাত্রির অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ম্যাচগুলো মাঠে গড়াবে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরী, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ট্যাগ:#বাংলাদেশ ক্রিকেট#ওয়ানডে দল#সাউথ আফ্রিকা সফর#বিসিবি#ক্রিকেট
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন