বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

সিআইএ ও গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা, তথ্য ফাঁস

সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর (ওডিএনআই)। সংস্থা দুটি এই হামলার বিষয়টি শনাক্ত করতে পারলেও, এতে তাদের কিছু সাধারণ তথ্য ফাঁস হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হ্যাকাররা এমন এক নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে, যা মূলত সবার জন্য উন্মুক্ত ও সাধারণ তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে। ঠিক কী ধরনের সাধারণ তথ্য বেহাত হয়েছে তা স্পষ্ট না হলেও, এই সাইবার হানায় যুক্তরাষ্ট্রের আরও কিছু সরকারি দপ্তরের তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর (ওডিএনআই) জানায়, এতে তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা অতি-গোপন কোনো ব্যবস্থায় বিঘ্ন ঘটেনি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক প্রযুক্তিগত বিভ্রাট ও সাইবার হামলার ঘটনা ঘটছে। তার মধ্যে এটিই সর্বশেষ এমন হামলা। এর আগে মার্কিন কৃষি বিভাগে তথ্য ফাঁসের খবর পাওয়া গিয়েছিল। তাছাড়া সম্প্রতি গোয়েন্দা সংস্থা এফবিআই-তেও দুটি পৃথক সাইবার হানার তথ্য সামনে এসেছে এবং মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে।

এই সাইবার হামলা বা তথ্য ফাঁসের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ট্যাগ:#যুক্তরাষ্ট্র#সিআইএ#সাইবার হামলা#গোয়েন্দা সংস্থা#প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন