আইপিএলের আগামী আসরের জন্য নাম নিবন্ধন করলেও নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।
আসন্ন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় থাকা ১২ বাংলাদেশি ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
এর আগে গত আসরে মুস্তাফিজুর রহমানের দলভুক্তি ও পরবর্তীতে তাকে বাদ দেওয়া নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছিল। তবে এবারের নিলামের প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় ভক্তদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে।