প্রযুক্তি টিপসপ্রধান সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি চেনার উপায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ে, যা দেখে অনেক সময় সেগুলোকে বাস্তব বলে মনে হয়। প্রযুক্তির উন্নতির ফলে এআই ছবি এখন আরও নিখুঁত হচ্ছে। তবে কিছু বিষয় খেয়াল করলে এ ধরনের সন্দেহজনক ছবি শনাক্ত করা সম্ভব।

এআই দিয়ে তৈরি কিছু ছবিতে দৃশ্যের সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি লেখা বা ব্যাখ্যামূলক বর্ণনা দেখা যায়। যেমন, কোনো স্থানের পরিচিতি অতিরিক্ত স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়। এছাড়া ছবিতে মানুষের হাতের গঠন, আঙুলের অবস্থান বা কোনো বস্তু ধরার ভঙ্গি অস্বাভাবিক মনে হলে ভালো করে পরীক্ষা করা উচিত।

ছবির মূল বিষয়ের পাশাপাশি পেছনের দৃশ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। অনেক সময় ব্যাকগ্রাউন্ডের মানুষ, যানবাহন বা ভবনে নানা অসংগতি দেখা যায়। একই সঙ্গে দোকানের সাইনবোর্ড, নম্বরপ্লেট বা পোশাকের ওপর থাকা লেখা যাচাই করা যেতে পারে, কারণ এআই ছবিতে অনেক সময় অক্ষর এলোমেলো বা ভুল থাকে।

আলো ও ছায়ার মিল না থাকা এবং একই ধরনের অবয়ব বারবার পুনরাবৃত্তি হওয়া এআই ছবির অন্যতম লক্ষণ। কোনো ছবি সন্দেহজনক মনে হলে গুগল লেন্স ব্যবহার করে এর উৎস ও সত্যতা যাচাই করা যেতে পারে। পাশাপাশি ছবির উৎস, প্রকাশকারী এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের তথ্য খতিয়ে দেখা জরুরি।

অনলাইনে ছবি এআই শনাক্তকরণের বিভিন্ন মাধ্যম থাকলেও তা শতভাগ নিশ্চিত নয়। ক্যামেরার কোণ বা সম্পাদনার কারণে বাস্তব ছবিতেও ভিন্নতা থাকতে পারে। তাই কোনো আবেগপ্রবণ বা উত্তেজনাকর ছবি যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।

ট্যাগ:#প্রযুক্তি#এআই#কৃত্রিম বুদ্ধিমত্তা#সামাজিক যোগাযোগ মাধ্যম#টিপস
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন