ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ১০ অক্টোবর ২০২৬ তারিখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘কারিগরি শিক্ষার শক্তি, ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

​অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, পবিত্র কোরআন তেলাওয়াত, শিক্ষার্থীদের শপথপাঠ এবং প্রাতিষ্ঠানিক স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নবীনদের দক্ষ ও নৈতিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তির সমন্বয়ে পরিবেশিত এই অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত ও রঙিন করে তোলে।

​অনুষ্ঠানের শেষভাগে বিগত সেমিস্টারের মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে নবীনদের সাথে শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। আনন্দঘণ ও উৎসবমুখর আবহে শেষ হওয়া এই আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এক স্মরণীয় সূচনা ঘটে।

ট্যাগ:#ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ#MRIST
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন