২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই ভর্তিচ্ছুদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ নির্ধারিত ১ হাজার টাকা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। এই সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে।