ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষা: যে ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে। অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের মডেলগুলো হলো— Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। এই আটটি বিশেষ মডেল ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ:#জুনিয়র বৃত্তি পরীক্ষা#ক্যালকুলেটর#সময়সূচি#শিক্ষা বোর্ড#পরীক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন