স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়াল, নতুন আক্রান্ত প্রায় দুই হাজার

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,৮৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এক ও দুজন করে মারা গেছে। এছাড়া সিটি কর্পোরেশনের বাইরের এলাকার মধ্যে ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ট্যাগ:#বাংলাদেশ#স্বাস্থ্য#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#মশাবাহিত রোগ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন