জাতীয়প্রধান সংবাদ

দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ১১৩ জন এবং হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫১ জন। একই সময়ে মারা গেছেন ছয়জন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে। এর মধ্যে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩ জন। এই সময়সীমায় সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৯০ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৫৩৩ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে। এছাড়া সিলেট বিভাগে ১৬৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে।

ট্যাগ:#হাম#স্বাস্থ্য অধিদপ্তর#চিকিৎসা#স্বাস্থ্যসেবা#বাংলাদেশ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন