বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী বুয়েটে আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উপাচার্য একরামুল হক জানান, হাইকোর্টের নির্দেশ এবং ইউজিসির সঙ্গে আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এইচএসসি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতেই একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ২১ নভেম্বর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়েছে।