জাতীয়প্রধান সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে সভাটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভার নতুন তারিখ ও সময় খুব শীঘ্রই নির্ধারণ করে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করা হবে। এর আগে শ্রমিক পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকের এই বৈঠকে মালিক পক্ষের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ঘোষণা করার কথা ছিল।

উল্লেখ্য, দেশের গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব স্তরের শ্রমিক ও কর্মচারীদের জন্য একটি নতুন এবং যুগোপযোগী ন্যূনতম মজুরি হার সুপারিশ করার উদ্দেশ্যে এই মজুরি বোর্ডটি গঠন করা হয়েছিল।

ট্যাগ:#পোশাক শ্রমিক#মজুরি বোর্ড#শ্রম মন্ত্রণালয়#গার্মেন্টস শিল্প#ন্যূনতম মজুরি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন