প্রাণচঞ্চল পরিবেশে সম্পন্ন হলো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ক্লাস ক্যাপ্টেন নির্বাচন ২০২৬

সতত চঞ্চল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। কখনো গীতি নৃত্য শুভেচ্ছা স্বাগতমের নবীনবরণ, কখনো পথের ধারায় হারিয়ে যাওয়া বনভোজন। ছন্দে দোলায় অভিনন্দনে নতুন শিক্ষার্থীদের জীবন হয়ে উঠে বৈচিত্র্যমন্ডিত। তারা এসব খুব ভালোবাসে- আপ্লুত হয়,উচ্ছ্বসিত হয়।

আবারও নবীনাদের উৎসব! এবার যারা এ আয়োজন করলো তারা ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কলেজের উদ্যোগে নতুনদের হাতে অর্পিত হবে নেতৃত্ব । খুব বড়ো পরিসরের নেতৃত্ব নয়, ছোট্ট পরিসর-শ্রেণিকক্ষের। ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রাপ্তির পর্ব শেষ হবে। আজ প্রাণপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো কলেজ শাখার একাদশ শ্রেণির ক্যাপ্টেন নির্বাচন। তুমুল প্রতিযোগিতা হয়েছে। আবেগের কম্পন, নিরাশা- হতাশা ছিলো, আবার আত্মবিশ্বাসও ছিল। সংসদ নির্বাচন নয়, পৌরসভার মেয়র নির্বাচন নয়, আজ ছিল প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের ক্যাপ্টেন নির্বাচন এবং তাতেই শিহরণ আর উত্তেজনার শেষ ছিল না। এ বিজয় তাদের কাছে রাজ্য জয়ের মতো। তারা এখনও জানে না কে কে নির্বাচিত হবে। তবে আগামী রোববার সব উৎকন্ঠার অবসান ঘটবে। আজ যে শ্রেণিকক্ষের ক্যাপ্টেন নির্বাচিত হতে লড়াই করছে, আগামীর দেশ গড়ার নেতৃত্বে সে সমুজ্জ্বল ব্যক্তিত্ব হবে না সেকথা কেমন করে বলা যায় । সব রাষ্ট্র নায়কেরা একদিন শ্রেণিকক্ষের শিক্ষার্থীই ছিল। সবচেয়ে মজার কথা হচ্ছে সব ক্যাপ্টেন প্রার্থীর মধেই প্রতিষ্ঠানের তেজ ও গতি ছিল। তাদের মধ্যে যেন প্রিন্সিপাল মো মাহবুবুর মোল্লা প্রতিফলিত। তাদের বুকে ভীষণ আশা, তারা প্রতিষ্ঠানকে দেবে বুকভরা ভালোবাসা । ক্যাপ্টেন নির্বাচন সামনে রেখে তারা মনোবল ও সাহস প্রর্দশন করেছে, গ্রহণযোগ্যতা অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা করেছে। তারা হারুক জিতুক, তারা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের স্বকীয় মর্যাদার ছাত্রী। তাদের সব অর্জন বিজয়সূচক।

কলেজ ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন স্যারের নেতৃত্বে ও শিক্ষকদের সহযোগিতায় ক্লাস ক্যাপ্টেন নির্বাচন ২০২৬ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

ট্যাগ:#ক্যাম্পাস সংবাদ#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন