শিক্ষাপ্রধান সংবাদ

ফলাফলের বিপর্যের মধ্যেও দেশের সেরা কলেজগুলোর ফল অসন্তোষজনক নয়।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিগত বছরের তুলনায় হতাশাজনক। ১১টি বোর্ডে পাশের শতকরা হার ৫২. ১২ এবং অবতীর্ণ শিক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ৮৪ জন। তাদের মধ্য থেকে এবছর ২৯০ কলেজের একজনও পাশ করেনি। তবে শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ১৩৯। ঢাকার নটরডেম কলেজের ৩২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২১৮ জন। তাদের পাশের হার ও জিপিএ ৫ গত বছরের তুলনায় কমে গেছে । ঢাকা কলেজের ১১৪৩ জন পরীক্ষার্থীর ১১৩৬ জন পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৬৮৮ জন। নরসিংদীর আবদুল কাদের মোল্লা কলেজের মোট পরীক্ষার্থী ১৫৫০। তাদের পাশের হার ৯৯.৯৪। জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২৩৭৭ জন পরীক্ষার্থীর ২২৩৮ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন। ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৭৯১ জন। জিপিএ৫ পেয়েছে ৩৮৭ জন। পাশের শতকরা হার ৯৮.২১। ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ৩১৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ ৫ পেয়েছে ১৩১১জন। পাশের শতকরা হার ৯৯.৯৭। ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০৭৭ পরীক্ষার্থীর ১০৬৭ জন উত্তীর্ণ হয়। জিপিএ৫ পেয়েছে ২২৮টি পাশের শতকরা হার ৯৯.০৭।

এবছরের ফলাফলের বিষয়ে শিক্ষার্থীরা মনে করে প্রশ্নের মান এবং উত্তর পত্র মূল্যায়নে কড়াকড়ি আরোপের ফলে নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিগত সময়ের মানসিক বিঘ্নতাও এই ফলাফলের দায়ী। একটা লম্বা সময় শিক্ষার্থীরা একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসছিল, হঠাৎ তার পরিবর্তনের সাথে পরীক্ষার্থীরা নিজেদের মানিয়ে নিতেও পারেনি। ফল যা হওয়ার তাই হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলে ঢাকা বোর্ড অন্যান্য বোর্ডের চেয়ে কিছু এগিয়ে থাকলেও অন্যান্য বোর্ডের অবস্থা ভালো নয়।

ট্যাগ:#শিক্ষা#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন