আবহাওয়া ও পরিবেশপ্রধান সংবাদ

শীতকালে বাতাসে কেন বেশি ঠান্ডা অনুভূত হয়

শীতকালে যেদিন বাতাস থাকে, সেদিন তাপমাত্রা একই থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা লাগে। কারণ, স্থির বাতাস আর প্রবহমান বাতাসের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। বাতাসে কোনো নড়াচড়া না থাকলে শরীরের উষ্ণতা চারপাশের বাতাসকে কিছুটা গরম রাখতে সাহায্য করে, ফলে গায়ে শীত কম লাগে।

কিন্তু বাতাস বইলেই পরিস্থিতি পাল্টে যায়। বাতাসের ঝাপটা শরীরের উষ্ণতা কেড়ে নিয়ে দ্রুত উড়ে যায়। এভাবে প্রতি মুহূর্তে শরীর তাপ হারাতে থাকে এবং শরীরে ঠান্ডার তীব্রতা বা কাঁপুনি অনুভূত হয়। এ জন্য শীতকালে বাইরে বেরোনোর আগে শুধু তাপমাত্রা জানাই যথেষ্ট নয়, বাতাসের গতিপ্রকৃতি কেমন থাকবে, তাও জেনে নেওয়া প্রয়োজন। অন্যথায় রাস্তায় বেরিয়ে বিপদে পড়ার শঙ্কা থাকে। বাতাস থাকলে তাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই বাইরে বের হওয়া উচিত।

আমাদের দেশে অবশ্য তাপমাত্রার খুব বেশি হেরফের হয় না, কারণ এখানে তীব্র শীত তুলনামূলকভাবে কম পড়ে। তবে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের মানুষকে ঘরের বাইরে যাওয়ার আগে তাপমাত্রার পাশাপাশি বায়ুপ্রবাহের তথ্যও গভীরভাবে বিবেচনা করতে হয়।

ট্যাগ:#শীতকাল#ঠান্ডা#আবহাওয়া#বাতাস#লাইফস্টাইল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন