সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাথে আজ চায়নার একটি অভিনব শিক্ষা সম্পর্ক স্হাপিত হলো। শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ বিপুল বিস্ময় নিয়ে উপভোগ করেছে lighting Up the Future : Smart Classroom Donation Ceremony। চায়নার কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের অনারেবল মন্ত্রী লিউ হাইশিং এর সঙ্গে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সম্মানিত মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এসে এই স্মার্ট ক্লাসরুম ডোনেশন সিরিমনি উদ্বোধন করেন। কম্যুনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং এর এই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশ্চিত হলো,অচিরেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চায়নিজ শিক্ষা প্রযুক্তির শ্রেণিকক্ষ সংযুক্ত হতে যাচ্ছে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ চত্বরের চ্যারিটেবল স্মার্ট ক্লাসরুম সিরিমনি ছিল প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিসমৃদ্ধ শ্রেণিকক্ষ সংযুক্তির আগাম বার্তা।
প্রিন্সিপাল ড.মাহবুবুর রহমান মোল্লা এই প্রথম নয়, এর আগেও তিনি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষার অভিজ্ঞতা পরিবেশন করেছেন। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বৈশিষ্ট্য জানতে তিনি শিক্ষার্থীদের নিয়ে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সফর করেছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিষ্ঠানের চত্বরে স্মার্ট ক্লাসরুম ডোনেশন সিরিমনি উদযাপিত হলো। ভবিষ্যতকে আলোকিত করার চিন্তা নিয়ে প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট ক্লাসরুম ডোনেশন সিরিমনিতে লিউ হাইশিং ও বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে অভ্যার্থনায় প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে ছিলেন এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি ,কলেজ ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন ও সহ সহকারী প্রধান শিক্ষকদ্বয় এবং স্কুল ও কলেজ শাখার সিনিয়র শিক্ষকবৃন্দ। মন্ত্রী লিউ হাইশিং এর সফর সঙ্গী হয়ে আসেন কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের তথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক পেং শিউরিন, চায়না ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব ওয়াং হেমিং, বাংলাদেশে বসবাসরত চীনা প্রবাসী সংগঠনের সভাপতি ঝাং ইউচাং এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। ডোনেশন সিরিমনিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছেন সচিব জনাবা জেসমিন নাহার।
চায়নার শিক্ষাপ্রযুক্তি নির্ভর চ্যারিটেবল স্মার্ট ক্লাসরুম সংযোজনের মাধ্যমে চায়নার সাথে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আধুনিক শিক্ষা প্রযুক্তির এক নতুন সম্পর্ক স্থাপিত হলো। চায়না বরাবরই বাংলাদেশের আন্তরিক বন্ধু। তারা বারবার বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে এগিয়ে এসেছে। ভবিষ্যৎকে আলোকিত করার পরিকল্পনায় এই প্রতিষ্ঠানে সংযোজিত স্মার্ট ক্লাসরুম অবশ্যই ইতিবাচক প্রভাব বিস্তার করবে। স্মার্ট ক্লাসরুম ডোনেশন সিরিমনি শিক্ষার্থী ও সমবেত সকলকে বেশ উৎসাহিত করেছে। বাংলাদেশের সাথে চায়নার দীর্ঘ বন্ধুত্বের এটি দৃশ্যমান পরিচয় বহন করে।