স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত দেড় হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১৭৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হামের রোগটি নিশ্চিত করা হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৩ জনের প্রাণহানি ঘটেছে।

ট্যাগ:#স্বাস্থ্য#হাম#শিশু মৃত্যু#স্বাস্থ্য অধিদপ্তর#রোগ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন