চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী আবেদন জমা দিতে পারেননি। তাদের ভোগান্তি কমাতে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় শনিবার মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।