ক্রিকেটপ্রধান সংবাদ

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার।

পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। টি পূফিফরণের পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।

চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি।

ট্যাগ:#ক্রিকেট#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন