স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫০৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে একজনের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

ট্যাগ:#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#মশাবাহিত রোগ#হাসপাতাল#বাংলাদেশ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন