অর্থনীতি ও বাণিজ্যপ্রধান সংবাদ

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে।

শুক্রবার সকালে নতুন এ দাম ঘোষণা করা হয় এবং সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

বাজুস নির্ধারিত এই দামের সঙ্গে স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। এ ছাড়া নকশা ও মানভেদে মজুরির পরিমাণ আরও বেশি হতে পারে।

ট্যাগ:#স্বর্ণের দাম#বাজারদর#বাজুস#অর্থনীতি#বাংলাদেশ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন