প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ ও সঠিক উত্তর নিচে তুলে ধরা হলো। শিক্ষার্থীরা এসব প্রশ্ন ও উত্তর অনুশীলনের মাধ্যমে তাদের প্রস্তুতি আরও শানিত করতে পারবে।
১. মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।
২. মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
৩. প্রাচীনকালে মহাস্থানগড় ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল।
৪. মহাস্থানগড়ের দুর্গ প্রায় ০৮ মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত।
৫. মহাস্থানগড়ে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো স্বর্ণমুদ্রা।
৬. উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
৭. এখানে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে।
৮. উয়ারী-বটেশ্বরে প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৬০০ মিটার প্রস্থের চারটি দুর্গপ্রাচীর পাওয়া গেছে।
৯. উয়ারী-বটেশ্বরে ১৬০ মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে।
১০. উয়ারী-বটেশ্বরে রৌপ্য ও ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে।
১১. পাহাড়পুর বৌদ্ধবিহার রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।
১২. পাহাড়পুর বৌদ্ধবিহার ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে নির্মিত হয়।
১৩. পাহাড়পুর পাল রাজা ধর্মপাল এর শাসনামলে নির্মিত হয়।
১৪. পাহাড়পুরে টেরাকোটা ও পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে।
১৫. মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে ৬৩ টি পাথরের মূর্তি রয়েছে।
১৬. ময়নামতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত।
১৭. ময়নামতি কুমিল্লা শহরের কাছে অবস্থিত।
১৮. ময়নামতি অষ্টম শতকের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
১৯. ময়নামতির উল্লেখযোগ্য প্রত্ননিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম।
২০. ময়নামতিতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গেছে।
২১. পানামনগর সোনারগাঁ এ অবস্থিত।
২২. পানামনগর ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।
২৩. পানামনগর প্রায় ৬০০ মিটার দীর্ঘ সড়কের দুপাশে গড়ে উঠেছে।
২৪. পানামনগরে মোট ৫২ টি বাড়ি রয়েছে।
২৫. পানামনগর চারদিকে কৃত্রিম খাল বা পরিখা দ্বারা সুরক্ষিত।