শিক্ষাপ্রধান সংবাদ

ফলাফলের আকালের মাঝেও এইচএসসি পরীক্ষা ২০২৬ এ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের মেধাবীদের চমক A+১৩১১, শতকরা পাশের হার ৯৯.৮৭

সাধনার পথ ধরে আসে সাফল্য। আজকে সেই সাফল্যের দিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর পৌঁছাতেই উৎসবেমুখর হয় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণ। বিচিত্র অনুভূতির বহিঃপ্রকাশে প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভাবনীয় অর্জনের দীপ্তিতে জ্বলে উঠলো। এইচএসসি পরীক্ষায় ৩১৫৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৫২ জন। পাসের হার ৯৯.৮৭ শতাংশ। প্রাপ্ত A+১৩১১- মোট পরীক্ষার্থীর ৪২ শতাংশ। বিভাগভিত্তিক বিশ্লেষণে বিজ্ঞান বিভাগ থেকে ১০৯৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৪ জন শিক্ষার্থী A+ অর্জন করেছে।

দেশের অন্যতম শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার দূরদর্শী পরিকল্পনা ও দিকনির্দেশনায়, কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতার মাতৃসুলভ নিয়মিত তদারকি এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন-এর ডায়নামিক নেতৃত্বে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ। যুগোপযোগী পরিকল্পনা, অটুট শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা , শ্রেণিকক্ষে পাঠের অগ্রগতি, অন্তরবর্তী পরীক্ষাগুলোর ফল বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে এখানে গড়ে তোলা হয়েছে একটি শিক্ষাবান্ধব পরিবেশ।

এবারের এইচএসসির ফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন, “এই সাফল্য আমাদের সমন্বিত প্রচেষ্টার ফসল । একদিনের অর্জনে এমন ঈর্ষণীয় সম্ভব ছিল না শিক্ষাবর্ষের শুরু থেকে প্রতিদিনের অসংখ্য পরিকল্পিত প্রচেষ্টার সমষ্টি এই অর্জন। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। নিয়মিত ক্লাস, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের একাগ্রতা মিলেই আজকের এই আশানুরূপ ফল। আমরা বিশ্বাস করি, শৃঙ্খলা ও পরিকল্পনা থাকলে প্রতিটি শিক্ষার্থীই নিজের সেরাটা দিতে পারে। যারা আজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। মেধাবীরা সাফল্যের দৌড়ে এগিয়ে যাক।”

A+প্রাপ্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম তার একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, “আজ আমার এত রাতজাগা, এত চেষ্টা, সব যেন এক নিমেষে সার্থক হয়ে উঠলো। বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা না পেলে এই অর্জন সম্ভব হতো না। আমি কলেজের চেয়ারম্যান স্যারের প্রতি, প্রিন্সিপাল স্যারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’ অভিভাবক নীলুফার আক্তার তাঁর সন্তানের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “সন্তানের হাসিমুখ দেখাটাই একজন বাবা-মায়ের সবচেয়ে বড় পাওয়া। এই কলেজ শুধু পড়ায়নি, আমার সন্তানের প্রতি যত্নও নিয়েছে। অনুপস্থিতি কিংবা পড়াশোনার অগ্রগতি, যেকোনো বিষয়ে শিক্ষকেরা নিয়মিত আমাদের জানিয়েছেন। তাঁদের এই দায়িত্বশীলতা আমাদের নিশ্চিন্ত রেখেছে। এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বরাবরই শিক্ষাকে জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। তাঁর পরিকল্পনা ও স্বপ্নের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গন আজ অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের নির্ভরযোগ্য ঠিকানা ।প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এই শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য, তাদের সাফল্যে আমি গর্বিত। মানুষ গড়ার যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম, আজকের ফল সেই স্বপ্নেরই প্রতিফলন। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানের পথচলার শক্তি। আমার শিক্ষার্থী সন্তানেরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের জন্য সবার কাছে দোয়া চাই, যেন তারা মেধা ও সততায় দেশকে আলোকিত করতে পারে।”

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার এই ফল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ধারাবাহিক সাফল্যের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় সংযোজিত করেছে। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের।একই সঙ্গে এটি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আরও বড় লক্ষ্য নির্ধারণের অণুপ্রেরণা। সবার আন্তরিক প্রচেষ্টায় জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম, সাফল্যের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক-এই প্রত্যাশায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিবার।

ট্যাগ:#শিক্ষা#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন