মারমাদের ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ সামনে রেখে বান্দরবানে ফানুস তৈরির ব্যস্ততা

বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা উৎসব। মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা। পোয়ে অর্থ উৎসব। এ আয়োজনে ফানুস ওড়ানো হয়। উৎসব সামনে রেখে ফানুস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। বাঁশের সরু কাঠি, রঙিন কাগজ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে রঙিন ফানুস। বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহার এলাকা থেকে গতকাল শনিবার ছবিগুলো তোলা।

ট্যাগ:#বান্দরবান#ওয়াগ্যোয়াই পোয়ে#প্রবারণা পূর্ণিমা#ফানুস#মারমা সম্প্রদায়
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন