জাতীয়প্রধান সংবাদ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:#লালমনিরহাট#দুর্ঘটনা#নিহত#মাদ্রাসাছাত্র#আদিতমারী
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন