ক্যাম্পাস সংবাদব্রেকিং নিউজ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সংগ্রাম ও সাফল্য

ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দেশময় পরিচিত একটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শুভ যাত্রা হয় ১৯৮৯ সালে, ২০২৬ সালে ৩৭ বছরে প্রবেশ করে। বর্তমানে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সুবিস্তৃৃত দুটি ক্যাম্পাস এবং অর্ধ ডজন বহুতল ভবন। এখানে ২০ হাজার শিক্ষার্থী ও প্রায় চারশত শিক্ষক-কর্মচারী অবিরাম বিরচণ করে। বাহ্যত এতোটুকু সাফল্য ও সচ্ছলতা দৃশ্যমান হলেও এ প্রতিষ্ঠান এতোটুকু নয়। তিন যুগের বিকাশধারায় সংগ্রাম, অর্জন ও সৃষ্টিশীলতা এই শিক্ষাপ্রতিষ্ঠানকে চমকপ্রদ করেছে। ২০১২ সালে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্হান অধিকার করে এবং প্রথম স্হান অধিকার করে ২০১৫ সালে। এইচএসসিতেও ২০০৭ সালে মেধার ভিত্তিতে প্রথম হয়। প্রতিবছর এসএসসি ও এইচএসসিতে জুটেছে অসংখ্য A+ ও PEC,JSC তে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি। বারবার কৃতি শিক্ষার্থী হয়ে আত্ম পরিচয় গড়াতেই যেন এখানের শিক্ষার্থীদের বিপুল ভালোলাগা।

বোর্ড পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা A+ অর্জন করলেই বড়ো একটা কিছু হয়ে যায় এমন নয়, তবে সেইসূত্রে যদি কচি শিক্ষার্থীদের চেতনায় আকাশ ছোঁয়ার বাসনা জাগ্রত হয়, সেটা কম কথা নয়। বিমূর্ত হলেও সেটাই সাফল্য। চেতনায় বাসনা জাগুক- এই চিন্তা নিয়ে প্রতিষ্ঠান তিন যুগ ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টা শিক্ষার্থীদের মনে আশা জাগিয়েছে, মুখে ভাষা দিয়েছে,চোখ স্বপ্নে বিভোর করেছে । ফলে শিক্ষার্থীরা শ্রেষ্ঠ গন্তব্যে অভিযাত্রা করতে সাহস করেছে। কেউ কেউ প্রত্যাশার শেষ সীমায় পৌঁছেও গেছে।

শ্রেণিভিত্তিক পাঠচর্চার জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণিকক্ষের পড়াশোনা দিয়ে শিক্ষার্থী এগোয়, পাশ করে, উন্নীত হয়। কিন্তু তাদের আগামীর চেতনায় উদ্বুদ্ধ করতে প্রয়োজন প্রেরণা, ভিন্নরকম মানুষ হওয়ার তৃষ্ণা সঞ্চার। এই প্রেরণা, তৃষ্ণা শিক্ষার্থীকে সাহসী করে, দূর-যাত্রায় অভিলাষী করে।

এই অনন্য অভিলাষের জন্য শিক্ষার্থীর প্রয়োজন সংস্কৃতির চর্চা,সৃজনশীলতার অনুশীলন। আর তা পেলেই শিক্ষার্থী সৃষ্টির উল্লাস অনুভব করে, এগিয়ে যায় নতুন পৃথিবীর সন্ধানে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পরিকল্পনা নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত কর্মশালা রয়েছে। কর্মশালা ছাড়াও এই প্রতিষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছেন, আসছেন শিল্পী-সাহিত্যিকবৃন্দ। দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের আগমনে বারবার প্রতিষ্ঠানের প্রাঙ্গণ মুখরিত হয়েছে। আগত খ্যাতনামাদের সুভাষিত উক্তি শিক্ষার্থীদের মানসপট প্রভাবিত করে থাকবে। মানুষ স্বভাবে অনুকরণ প্রিয়। হিতুতসুবাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনিকোরা, এইচডব্লিউ পিএলএ'র নেতৃবৃন্দ, শিল্পী-সাহিত্যিক ও শিক্ষা সংগঠক আবদুল্লাহ আবু সাঈদ, নাট্যকার ও নাট্যশিল্পী রাইসুল ইসলাম আসাদ, গীতিকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এই অঙ্গনে এসেছেন। এই বিখ্যাতদের দেখে তাদের মতো হতে চাওয়া খুদে শিক্ষার্থীদের পক্ষে খুব স্বাভাবিক। কেউ কেউ তো চাঁদ দেখে চাঁদের মতো হওয়ার বাসনা লালন করে।

প্রতিষ্ঠানের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো সহশিক্ষা সংগঠন একটা বড়ো সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে বছরের পর বছর কাজ করে আসছে। ফলে শিক্ষার্থীদের নানা বিষয় চর্চা করতে হয়েছে। অন্যদিকে অনেক পরিবেশের অভিজ্ঞতাও তারা অর্জন করেছে। কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড ও সায়েন্স অলিম্পিয়াড অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা স্কাউট গ্রুপের সদস্য হয়ে দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ লাভ করছে। প্রতিষ্ঠানের স্মরণিকা ' দৃষ্টান্ত ', স্কাউট পত্র ' দুর্বার ' এ শিক্ষার্থীরা শিল্প সাহিত্যের চর্চা করে আসছে। এভাবে শিক্ষার্থীদের মেধা ও মানস সংগঠিত হয়েছে। নিজেরাই নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে সক্ষমতা অর্জন করেছে । ফলে দেশ ও দেশের বাইরে শ্রেষ্ঠ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার্থী হতে পারছে।

উচ্চাকাঙ্ক্ষার ফলশ্রুতিস্বরূপ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে খ্যাতনামা উচ্চশিক্ষার অঙ্গনে স্হান করে নিয়েছে। বিগত বছরগুলোর মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও প্রতিষ্ঠানের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪০ জন সরকারি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১১১ জন পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে। বহির্বিশ্বে অধ্যয়নরত কয়েকজনের নামও তুলে ধরা যাক। ২০২৩ সালে আফসানা আখতার যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপলাইড অ্যানথ্রপলজিতে পিএইচডি গবেষণার সুযোগ লাভ করে। মেহতাজ আক্তার নিপা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ইকোনোমিকসে এমএস পর্যায় ভর্তি হতে পেরেছে। মেহনাজ আফরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে সে স্কটল্যান্ডের গাসলো ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা করছে। পুরোনো শিক্ষার্থীদের অনেকে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। ড. সুমনা তাসমিন মিলি ঢাকা সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি চূড়ান্ত করে বিসিএস স্বাস্থ্য সম্পন্ন করেন এবং ঢাকা সরকারি মেডিকেল কলেজে MD( Phase -B) Nephrology হিসেবে কর্মরত আছেন। বিএমইউতে MD ( Phase -B) Paeditric হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আমেনা কাকন। Assistant Commissioner & Executive Magistrate হয়ে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন নাসরিন রিমা মেঘলা। এভাবে আকাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের উচ্চাভিলাষী শিক্ষার্থীরা।

প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা তাঁর কর্মক্ষেত্রে বরাবর ব্যতিক্রম চিন্তার পরিচয় দিয়ে আসছেন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সমাবেশ তাঁকে বলতে শোনা গেছে, আজ যারা শিক্ষার্থী আগামীর দেশ ও বিশ্ব তাদের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীকে হতে হবে যুগোপযোগী, হতে হবে প্রকৃত মানুষ ও যত্নশীল মানুষ। তিনি মেধাবী ও মনোযোগী শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ করেন নিঃশর্তে। আর্থিক কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা গুটিয়ে গেছে, এই প্রতিষ্ঠানে এমন ঘটনা কখনো ঘটেনি। এই প্রসঙ্গে মাহমুদা নিগার আফসানার গল্পটা উল্লেখ করার মতো। মেহের নিগার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো। PEC, JSC, SSC ও HSC সব পর্যায়ে সে A+ পায়। International Science Olympiad, Art Competition ও Cursive Handwriting Competition এ সে প্রথম হয়। মেহের নিগার জীবনে বড়ো একটা কিছু হবে- এই আশা তার পরিবার সারাক্ষণ মনে লালন করতো। কিন্তু বিধি বাম। নিগারের বাবা বঙ্গ বাজারের ব্যবসায়ী ছিলো। তার তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে পুরো পরিবার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। নিগার বুঝে উঠতে পারছিলো না কী করবে। দুঃসময়ে কলেজ তার জন্য এগিয়ে আসে। নিগারকে নিরাশা থেকে টেনে তুলতে কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইচএসসি পরীক্ষায় সে A+ পায়। প্রিন্সিপাল সাহেবের তত্ত্বাবধানে IELTS programme সে সম্পন্ন করে ।

শেষপর্যন্ত মেহের নিগার যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় Wesleyan College এ Neuroscience Majore নিয়ে পোস্ট গ্রাজুয়েট করতে সক্ষম হয়। বাবার আয়ের উৎস অগ্নিকাণ্ডের মতো বিপর্যয়ের মুখে পড়লেও কলেজের নেতৃত্বে একটি আদর্শ জীবনে উত্তরণ ঘঠে নিগারের। এটিই এই প্রতিষ্ঠানের আদর্শ। সাফল্য বলতে প্রতিষ্ঠান শিক্ষার্থীর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা বোঝে।

শিক্ষার্থীদের উন্নত জীবনে উত্তরণ ঘটানো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রত্যাশা শিক্ষার্থী লক্ষ্যভেদী হবে।

শিক্ষার্থীদের সময়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সদা সংগ্রামী। এই সংগ্রামই প্রতিষ্ঠানকে সাফল্য ও প্রতিষ্ঠা দিয়েছে।

ট্যাগ:#ক্যাম্পাস সংবাদ#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন