দেশের সর্বত্র এখন ডেঙ্গুর মারাত্মক প্রকোপ। ঢাকা,চট্টগ্রামসহ দেশের প্রধান শহরগুলো ডেঙ্গুজ্বর হতাশাজনক। মানুষ নিয়ত আক্রান্ত হচ্ছে,, সেইসাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গুজ্বরের ভয়াবহতা থেকে গ্রামাঞ্চলও মুক্ত নেই। গত জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১১ লাখ ১০ হাজারের মতো , মারা গেছে ৪শ’র কাছাকাছি। দেশের সব হাসপাতাল ডেঙ্গু রোগীতে ভরে আছে, এমনকি আইসিইউ পর্যন্ত খালি নেই। ফলে অন্যান্য চিকিৎসা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এডিশ মশা ডেঙ্গু জ্বর বিস্তারের প্রধান কারণ। একমাত্র সচেতনতা ও এডিশ মশা নিধনের সক্রিয়তা অভিশপ্ত ডেঙ্গুজ্বর থেকে দেশের মানুষকে রক্ষা করতে পারে। ডেঙ্গু জ্বর এখন মহামারি আকার ধারণ করেছে।
উন্নত দেশে সুস্বাস্হের জ্ঞান ও সক্রিয়তার জন্য এইসব রোগ বিস্তার লাভ করতে পারে না। জমাট বাঁধা স্বচ্ছ পানিতে এডিশ মশার জন্ম ও বিস্তার হয়- এ তথ্য সবাই জানলেও জমাট বাঁধা স্বচ্ছ পানির বিষয়ে সচেতন হতে পারছে না। এডিশ মশা নিয়ন্ত্রণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, রাজনৈতিক দলগুলো সচেতনতা ছড়িয়ে দিতে এবং এডিশ মশার অভয় আশ্রম নশ্যাতে এগিয়ে আসতে পারেন। মহল্লায় মহল্লায় দায়িত্বশীল ব্যক্তিরাও এডিশ নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ইদানিং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ডেঙ্গু নিধন বিষয়ক সচেতনতামূলক সভায় ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা ও ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম ঢাকাবাসীকে আত্মসচেতনতা ও সক্রিয়তার সহযোগে এডিশ মশা নিয়ন্ত্রণ করে আত্মরক্ষার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে গেছেন। ব্যক্তিগত ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন তাপমাত্রার ওঠানামার ওপরে এডিশের বিস্তার নির্ভর করে, তাই এই জ্বরের প্রাদুর্ভাব থাকতে পারে ডিসেম্বর পর্যন্ত।
ডেঙ্গুজ্বর থেকে সুরক্ষা পেতে যে কাজগুলো করতে পারেন
প্রথম পদক্ষেপ পরিবার থেকেই নিতে হবে। যেকোনো বয়সী ব্যক্তিই ডেঙ্গুজ্বরের ভয়াবহতায় আক্রান্ত হতে পারেন। তাই মশা থেকে সুরক্ষা সবারই প্রয়োজন। মশার বিস্তার রোধ করতে ব্যবস্থা নিন এখনই। এলাকাভিত্তিক সুরক্ষাব্যবস্থাও জরুরি। ডেঙ্গু ছড়ায় মশার কামড়ে। আর মশা বংশবিস্তার করে আবদ্ধ পানিতে। তাই ঘরের ভেতরে, বারান্দায়, ছাদে, এমনকি ভবনের আশপাশের কোনো জায়গায় পানি জমে থাকতে দেবেন না। আর এই মৌসুমের জ্বরকে অবহেলা করা যাবে না; বরং ডেঙ্গুজ্বরের যেকোনো উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করাতে হবে সময়মতো। চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে হাসপাতালে ভর্তিও থাকতে হতে পারে।
শত্রু যখন মশা
দিনে বা রাতে যখনই শোবেন, মশারি ব্যবহার করুন। মশারি ভালোভাবে গুঁজে দিতেও ভুলবেন না। মশারিতে কোনো বড় ছিদ্র আছে কি না, খেয়াল রাখুন।
- মশারির বাইরে থাকার সময় ঢিলেঢালা পোশাক পরুন, যাতে হাত-পা ও শরীর ভালোভাবে ঢেকে থাকে। পোশাকে মশানিরোধী পদার্থ (মসকিউটো রিপেলান্ট) ব্যবহার করতে পারেন। তবে তিন বছরের কম বয়সী শিশুদের জন্য রিপেলান্ট না।
- ঘরের জানালা, বাথরুমের জানালা ও বারান্দার দরজায় ছোট ছিদ্রের নেট লাগিয়ে নিতে পারেন।
- ধূপ জ্বালাতে পারেন।
- কীটনাশক স্প্রে (অ্যারোসল) ব্যবহার করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। অ্যারোসলে অ্যাজমা বা শ্বাসের অন্য কোনো সমস্যায় আক্রান্ত ব্যক্তি এবং শিশু ও পোষা প্রাণীর সমস্যা হতে পারে।
- মশা তাড়াতে কয়েলের ব্যবহারও এড়িয়ে চলা ভালো। শ্বাসের সমস্যায় আক্রান্ত ব্যক্তি, শিশু ও পোষা প্রাণীদের এতেও সমস্যা হতে পারে। শিশু বা পোষা প্রাণী যেন কয়েলের কারণে দুর্ঘটনায় না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। কয়েল জ্বালিয়ে ঘুমাবেন না।
- বাইরে যখন মশার ওষুধ দেওয়া হয়, তখন নিজের বাড়ির দরজা-জানালা বন্ধ রাখুন।
বর্জ্য ব্যবস্থাপনাও জরুরি
আইসক্রিম বা দইয়ের খালি পাত্র যেখানে-সেখানে ফেলে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ফেলে রাখলে এগুলোয় পানি জমতে পারে, হয়ে উঠতে পারে মশার আবাসস্থল। বরং নির্দিষ্ট জায়গায় ফেলুন এ ধরনের অপ্রয়োজনীয় জিনিস, যাতে দ্রুততম সময়ে পরিচ্ছন্নতাকর্মীরা সেটি সরিয়ে নিতে পারেন। ডাবের খোল বা এ ধরনের যা কিছুতে পানি জমতে পারে, সবকিছুর জন্যই বিষয়টি মাথায় রাখুন। আবার এমন ময়লাও যেখানে-সেখানে ফেলা ঠিক নয়, যেগুলো জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে। অর্থাৎ সব ধরনের বর্জ্যই ফেলতে হবে নির্দিষ্ট জায়গায়।
গাছ কিন্তু শত্রু নয়
গাছপালা আমাদের বন্ধু। মশা তাড়াতে গাছ সরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই; বরং গাছের যত্নে সচেতন হোন। গাছের গোড়ায় পানি জমে থাকতে দেবেন না। প্রয়োজনের অতিরিক্ত পানি দেবেন না। গাছের টবের নিচে রাখা প্লেটেও পানি জমতে পারে। এগুলো থেকে পানি সরিয়ে ফেলুন। এমনকি জলজ উদ্ভিদ রাখা হলেও প্রতি ৭২ ঘণ্টায় যদি পাত্রের পানি বদলে ফেলতে পারেন, তাহলে সমস্যা নেই। তা ছাড়া জলজ উদ্ভিদের জন্য ব্যবহৃত জায়গাটি যথেষ্ট বড় হলে গাপ্পি কিংবা গাম্বুসিয়া মাছও ছেড়ে দিতে পারেন। এসব মাছ মশার লার্ভা খেয়ে ফেলে।
আরও যত জমা পানি
শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে নিঃসৃত পানি জমা হতে দেওয়া যাবে না। ফ্রিজের পানিও জমতে পারে বাড়িতে। এ ধরনের সব জমা পানিই ৭২ ঘণ্টার মধ্যে ফেলে দিতে হবে। অব্যবহৃত কমোড ঢেকে রাখুন। আধুনিক শহুরে জীবনের বড় ঝক্কি নির্মাণাধীন ভবন। বাড়ির আশপাশে নির্মাণাধীন ভবন থাকলে সেখানে পানি জমা থাকছে কি না, খেয়াল রাখুন। প্রয়োজনে এলাকার সবাই মিলে ভবন নির্মাণ প্রতিষ্ঠান বা জমির মালিক ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলুন। এ ছাড়া এলাকার কোথাও পানি জমে থাকার আশঙ্কা থাকলে সেই জায়গা নিজেরাই পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে পরিচ্ছন্নতাকর্মীর সহায়তা নিন।