বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে বড় পরিবর্তন এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে তারই অন্যতম বিশ্বস্ত সহযোগী স্টিফেন মিলারকে। মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে এটিই সবচেয়ে বড় রদবদল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, প্রশাসনের বর্তমান ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন। একই সাথে তিনি সুসি ওয়াইলসের কাজের প্রশংসা করে জানান, পদটি ছাড়লেও ওয়াইলস এখন থেকে তার সরাসরি রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

মিলার দীর্ঘদিন ধরেই ট্রাম্প শিবিরের অন্যতম প্রভাবশালী নীতি-নির্ধারক হিসেবে পরিচিত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও বহিষ্কার কর্মসূচির পেছনে তিনিই প্রধান রূপকার হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসে তার প্রভাব আগে থেকেই বেশ জোরালো ছিল।

অন্যদিকে সুসি ওয়াইলসও সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব সমাপ্তির কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান। পদ পরিবর্তন হলেও প্রেসিডেন্টের লক্ষ্য অর্জনে তিনি পাশে থাকবেন বলে জানান।

ট্যাগ:#ডোনাল্ড ট্রাম্প#হোয়াইট হাউজ#স্টিফেন মিলার#সুসি ওয়াইলস#মার্কিন রাজনীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন