ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আইটিসি ইন্টারন্যাশনাল ফেস্ট -২০২৬ এ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবের সদস্যদের অভাবনীয় সাফল্য

গৌরব, সাফল্য আর অর্জনের ধারাবাহিকতায় আরও একটি স্মরণীয় অধ্যায় যুক্ত করল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আইটি ক্লাব আয়োজিত ‘ডিআরএমসি আইটিসি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল’২০২৬ -এ বিভিন্ন প্রতিযোগিতামূলক সেগমেন্টে অংশ নিয়ে কম্পিউটার ক্লাবের ক্লাবের শিক্ষার্থীরা ৬টি চ্যাম্পিয়ন পুরস্কার সহ মোট ২৩টি পুরস্কার অর্জন করেছে।

এই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ এই আসরে নিজেদের মেধা ও প্রযুক্তিজ্ঞানের স্বাক্ষর রেখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবের শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা, সহকারী প্রধান শিক্ষকগণ এবং ক্লাব সম্পাদক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তির ফলেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এই বড় আসরে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তথ্যপ্রযুক্তি খাতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা ।

ট্যাগ:#সহশিক্ষা কার্যক্রম#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন