তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব (SHKSCPC) আয়োজন করতে যাচ্ছে আলোকচিত্র উৎসব ‘ফার্স্ট এসএইচকেএসসিপিসি ইন্ট্রা শাটার ফেস্ট ১.০’ (1st SHKSCPC Intra Shutter Fest 1.0)। মর্যাদাপূর্ণ এই আয়োজনের অফিশিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ক্যাম্পাসভিত্তিক সংবাদমাধ্যম ক্যাম্পাস জার্নাল (Campus Journal)।
‘ফ্রেমস অফ ফ্রিডম’ (Frames of Freedom) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং আলোকচিত্রের মাধ্যমে সমসাময়িক গল্প তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের মতে, প্রতিটি লেন্সের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং প্রতিটি ফ্রেমের স্বতন্ত্র ভাষা রয়েছে—এই দর্শন থেকেই এবারের উৎসবের মূল কাঠামো নির্ধারণ করা হয়েছে।
মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে ক্যাম্পাস জার্নাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সৃজনশীল এবং সহশিক্ষামূলক যেকোনো ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করতে ক্যাম্পাস জার্নাল সবসময়ই অঙ্গীকারবদ্ধ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাবের এই প্রথম ইন্ট্রা ফেস্টের মাধ্যমে নবীন আলোকচিত্রীদের মানসম্মত কাজ সামনে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অন্যদিকে, ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনে ক্যাম্পাস জার্নালকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে তারা আনন্দিত। এর মাধ্যমে উৎসবের সংবাদ ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড বৃহত্তর পরিসরে পৌঁছে যাবে।
ইতোমধ্যে উৎসবের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। ইভেন্টের সময়সূচি, প্রতিযোগিতার নিয়মাবলি ও পরবর্তী সব তথ্য ক্যাম্পাস জার্নাল এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাবের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।