অর্থনীতি ও বাণিজ্যপ্রধান সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র বানাতে চায় হায়ার

বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছে হায়ার বাংলাদেশ লিমিটেড।

এক্ষেত্রে প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের হোম অ্যাপ্লায়েন্স খাতের আমদানিনির্ভরতা কমানো এবং স্থানীয় শিল্পের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরে অবস্থিত তাদের নিজস্ব কারখানায় বর্তমানে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদিত হচ্ছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক ব্যবস্থার মাধ্যমে রেফ্রিজারেটর ও ফ্রিজারও তৈরি করা হয়। এছাড়া বাজারের বর্তমান চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স আমদানি ও বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি।

উৎপাদন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে এয়ার কন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব, ইনডোর বডি এবং আউটডোর বডির মতো গুরুত্বপূর্ণ অংশগুলো এখন দেশেই তৈরি করছে হায়ার।

এ বিষয়ে হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং বলেন, দেশের প্রতিটি পরিবারের দোরগোড়ায় বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’—এই প্রত্যয় নিয়েই হায়ার সামনে এগিয়ে চলেছে।

ট্যাগ:#হায়ার#হোম অ্যাপ্লায়েন্স#অর্থনীতি#উৎপাদন খাত#প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন