ভর্তিব্রেকিং নিউজ

২০২৭ শিক্ষাবর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনে ভর্তি আহ্বান

বছর ঘুরে আসছে ২০২৭ শিক্ষাবর্ষ আর সেইসাথে দেশসেরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন শাখায় কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭ নভেম্বর ২০২৬ থেকে ২১ নভেম্বর ২০২৬ এর মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা করলো। ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বয়সসীমা হবে ৫+,৬+,৭+,৮+,৯,১০+, ও১১+ এবং সপ্তম থেকে নবম পর্যন্ত বয়সসীমা হবে ষষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন অনু্সারে। যেকোনো শ্রেণিতে ভর্তির জন্য জন্মনিবন্ধন অত্যাবশ্যক। আবেদন পত্রের সাথে জন্ম নিবন্ধনের অনলাইন কপি সংযুক্তির শর্ত অগ্রাহ্য করা যাবে না। ভর্তির আবেদন পত্রে জন্ম নিবন্ধনের বাইরে পরিবর্তিত কোন তথ্য সংযুক্ত করা হলে আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে। ভর্তির আবেদন পত্র সংগ্রহ করতে চলতি নভেম্বর মাসের ৭- ২১ তারিখের মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়া অফিস ডে-তে বেলা ১০টা হতে ২টার মধ্যে প্রতিষ্ঠানের অফিস কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ভর্তি হতে কোন মাধ্যমের হাতে ধরা পড়ে প্রতারিত না হতে সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হলো।

বিস্তারিত জানতে যেকোনো কর্মদিবসে অফিস কক্ষে যোগাযোগ করা যাবে।

ট্যাগ:#ভর্তি#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন
২০২৭ শিক্ষাবর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনে ভর্তি আহ্বান | ক্যাম্পাস জার্নাল | ক্যাম্পাস জার্নাল