বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজে (বিএনএমপিসি) আয়োজিত ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’-এর নন-মেকানিক্যাল প্রজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তারা শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।
গতকাল ৩১ অক্টোবর (শনিবার) সায়েন্স কার্নিভালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রথম স্থান অর্জনের ট্রফি (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
প্রতিযোগিতা চলাকালীন মাননীয় শিক্ষামন্ত্রী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টটি সরজমিনে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারা ও বৈজ্ঞানিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কলেজ প্রশাসন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এই সাফল্য অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।